সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
হাতিরঝিলের আদলে কুমিল্লার গোমতী নদীকে সাজিয়ে গোলাবাড়িতে নৌবন্দর করা হবে : এমপি মনিরুল হক চৌধুরী
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৬ ১:০৬ এএম |

হাতিরঝিলের আদলে কুমিল্লার গোমতী নদীকে সাজিয়ে গোলাবাড়িতে নৌবন্দর করা হবে : এমপি মনিরুল হক চৌধুরীনিজস্ব প্রতিবেদক: ঢাকার হাতিরঝিলের আদলে কুমিল্লা গোমতী নদীকে সাজিয়ে গোলাবাড়ি এলায় নৌ-বন্দর করার কথা বলেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। 
গতকাল শনিবার কুমিল্লা হাইস্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
মনিরুল হক চৌধুরী এমপি বলেন, হাতিরঝিলের আদলে আমরা গোমতী নদীকে সাজিয়ে গোলাবাড়ি এলাকায় নৌ বন্দর করবো। এজন্য বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও উর্দ্ধতন কর্মকর্তারা গোমতী নদী পরিদর্শন করেছেন।
হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা কুমিল্লা জিলা স্কুল কিংবা ফয়জুন্নেছা স্কুলের চেয়ে কোন অংশে কম নন। বরং আমি বলতে পারি- আপনারা অন্যতম ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান। 
তিনি বলেন, শির উঁচু করে চলেন, শিক্ষার মান ভালো করেন। কারো অনুরোধে শিক্ষক নিবেন না। প্রথম বিভাগ ফলাফল থেকে শিক্ষক নেয়ার চেষ্টা করেন। শিক্ষার মান ভালো হবে। আপনাদের চাহিদা আমি আন্তরিকভাবে গ্রহন করেছি এবং আমি এর শেষ দেখে ছাড়বো। যত শিক্ষকের লাগবে সকল শিক্ষককে এমপিও দেয়া হবে। যারা ভালো করবে তারা পাবে না- আর যারা ভালো করছে না তারা এমপিও হবে না- এই বৈষম্য হতে দেয়া হবে না। আগামী তিন মাসের মধ্যে আমি শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব ও বোর্ড চেয়ারম্যানের সাথে কথা বলবো তা বাস্তবায়নের জন্য ।
তিনি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ছাত্র ছাত্রীদের সুবিধায় কুমিল্লা হাই স্কুলে একটি পূর্ণাঙ্গ লাইব্রেরী করুন এবং ভালো ক্যান্টিণ করুন। তাদের জন্য বাইরে কোথাও যেতে না হয়। 
কুমিল্লা হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোজাহিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু সালেহ মোঃ তারিক মাহমুদ, কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন। শিক্ষক মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহাকারী প্রধান শিক্ষক মোঃ আবু বকর। অভিভাবকের পক্ষে বক্তব্্য রাখেন শরীফুল ইসলাম পরশ।  



 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২