সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব ডায়াবেটিস দিবসেকুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ওআলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

তরিকুল ইসলাম তরুন ।।
বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন, পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সচেতনতা ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২