রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও চান্দিনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম¡ করিম মাস্টারের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চান্দিনা পৌর এলাকার মহারং তালিমুল কুরআন মাদ্রাসায় ওই অনুষ্ঠান হয়।
এতে মরহুম করিম মাস্টারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতা করেন-কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো. হারুনুর রশিদ, ডি.এস.এল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর খোকন, চান্দিনা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো.ফরহাদ করিম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মাহবুবুল আলম দোলন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি তমিজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইমরান হোসাইন।
