শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন
প্রদীপ মজুমদার :
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৭.১১.২০২৬ ১:৪৯ এএম |

আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন  বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর ) সকাল থেকে রাত পর্যন্ত আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার আয়োজনে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বৌদ্ধিক ভাবাদর্শে বিশ্ববাসী জেগে উঠে উৎসবমুখর পরিবেশে মহাদান,দানশ্রেষ্ঠ,দানরাজা কঠিন চীবর দানোৎসবে বৌদ্ধ ধর্মালম্বীদের মিলন মেলা ঘটে। 
চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় মঙ্গলসূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রথম পর্বে ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারি মহাতীর্থ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র রামুর অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাসত্য থের, উদ্বোধক ভদন্ত ধর্মানন্দ থের, বিশেষ ধর্মদেশক ভদন্ত সাধন প্রিয় মহাথের, ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের। 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভদন্ত এস ধর্মপাল মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আর্শীবাদক ছিলেন শ্রীলঙ্কা থেকে আগত মালাংগামা পানাসারা মহাথের, শুভেচ্ছা বক্তব্য রাখেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সভাপতি শাসনবিধি ভদন্ত জিনানন্দ মহাথের, স্বাগত বক্তব্য রাখেন আলীশ্বর বিহারের সাধারণ সম্পাদক বাবু মৃনাল কান্তি বড়ুয়া, প্রধান ধর্মদেশক বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাথের, শ্রীলঙ্কার াবহ. চধফঁসধ ঘধুধশধ গধযধঃযবৎড়, াবহ গববঢ়ধহধবি ঝঁমধঃযধ উযধসসধ গধযধঃযবৎড়,াবহ. উযধসসধঢ়ধষধ গধযধঃযবৎড়। এতে প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বাবু পংকজ বড়ুয়া, সহকারী পুলিশ সুপার বাবু সনদ বড়ুয়া, লালমাই থানার অফিসার ইনচার্জ মো : মিজানুর রহমান, প্রধান জ্ঞাতি ত্রিপিটক বিশারদ ভদন্ত ধর্মপাল মহাথের, ধর্মদেশক ভদন্ত প্রিয়বংশ মহাথের ও ভদন্ত ধর্মজ্যোতি ভিক্ষু। এছাড়া উপস্থিত ছিলেন বৃহত্তর পেরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্যাহ আমান, উপজেলা বিএনপি নেতা এড,বেলাল আহমেদ, আক্তারুজ্জামান মজুমদার রকেট, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো : শাহআলম। 
অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি যাদব চন্দ্র সিংহ ও সাধারণ সম্পাদক কিশোর কুমার সিংহের সার্বিক তত্ত্বাবধানে - প্রসেনজিৎ, পংকজ ও সুমন সিংহের  যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দুলাল সিংহ, সিদ্ধার্থ কুমার সিংহ,সমর সিংহ,সুজীত সিংহ, সবুজ সিংহ, শিমুল সিংহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আতশবাজি ও ফানুস উড়ানো হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২