শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
ট্রাইব্রেকারে চান্দিনাকে হারিয়ে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আদর্শ সদর
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৪.১১.২০২৬ ১২:৪০ এএম |

ট্রাইব্রেকারে চান্দিনাকে হারিয়ে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আদর্শ সদরইলিয়াছ আহমেদ, বরুড়া।।

কুমিল্লায় এ কে এম আবু তাহের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে চান্দিনা উপজেলাকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আদর্শ সদর উপজেলা।

তলাগ্রাম ত.চ. লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। পরে খেলার ফলাফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে ৫-৪ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে আদর্শ সদর উপজেলা।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য মো. আতিকুল ইসলাম শাওন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কায়সার আলম সেলিম।

টুর্নামেন্টে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন বরুড়া উপজেলা দলের খেলোয়াড় সিয়াম। এ ছাড়া অংশগ্রহণকারী সব উপজেলাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। টুর্নামেন্টে চিকিৎসাসেবা প্রদান করায় মেডিকেল টিম হিসেবে ডক্টরস কমিউনিটি হাসপাতালকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।

খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২