শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
স্বনির্ভর শ্রমজীবি সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলকআলোচনা সভা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৪৪ এএম |

স্বনির্ভর শ্রমজীবি সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলকআলোচনা সভাবুড়িচং প্রতিনিধি: ‘আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১২ নভেম্বর (বৃহস্পতিবার ) বিকেল ৪ টায় স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের কুমিল্লা নগরীর তেলিকোণাস্থ প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতির  সম্পাদক মো: মাজহারুল আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত। বিশেষ অতিথি ছিলেন  সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
সমিতির ফিল্ড অফিসার মো: শাফায়েত হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ক্যাশিয়ার সূচনা আক্তার রিয়া, সহ ক্যাশিয়ার ফারজানা আক্তার, ফিল্ড অফিসার রাশেদা আক্তার, রাহিমা আক্তার , নুসরাত আক্তার,তানিয়া আক্তার, বিথী আক্তার, রুনা আক্তার, নয়ন আক্তার, সুলতানা ও আফসানা আক্তার 
 সহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার রোধ এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এর আগে সমিতির মাসিক সভা সম্পাদক মো: মাজহারুল আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং ঐদিন সকালে চকবাজার, তেলিকোণা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২