শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৪৪ এএম |

ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে গরু, ইয়াবা ও মোটরসাইকেল৷ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে মালিকবিহীন ভারতীয় অবৈধ গরু, ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাপশন:- কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ গরু, ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করেছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২