শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
এসএসসি-এইচএসসিরফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৪৩ এএম |

এসএসসি-এইচএসসিরফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যাচলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সারাদেশে ২০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এইচএসসির ফল প্রকাশের পর মাত্র ১০ দিনে ৯ জন এবং এসএসসির ফল প্রকাশের পর ১১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে আঁচল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনটির রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের সাদিয়া ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসির ফল প্রকাশের পর আত্মহত্যা করা ৯ শিক্ষার্থীর মধ্যে পাঁচজন ছাত্রী ও চারজন ছাত্র। তাদের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় পাঁচজন এবং লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, গাজীপুর ও বগুড়ায় একজন করে আত্মহত্যা করেছেন।
আঁচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল না পাওয়া, পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ ও হতাশার মতো বিষয় উঠে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে এসব ঘটনা চিহ্নিত করা হয়েছে।
সংগঠনটি বলছে, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত নয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতি বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ জরুরি।
এ ধরনের ঘটনা প্রতিরোধে সাত দফা সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা চালু, শিক্ষার্থীদের অপমান ও তুলনা করা থেকে বিরত থাকা, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২