কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে পুলিশ সুপার তাঁদের গুড সার্ভিস (জিএস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন পুলিশ সুপার। এ সময় তিনি জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
