শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে অবৈধ গ্যাসবিরোধী অভিযান, ৬ সংযোগ বিচ্ছিন্ন, অর্থদন্ড
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৪২ এএম |

দাউদকান্দিতে অবৈধ গ্যাসবিরোধী অভিযান, ৬ সংযোগ বিচ্ছিন্ন, অর্থদন্ডআলমগীর হোসেন।।
দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার তুজারভাঙা ও তালতলী এলাকায় পরিচালিত এ অভিযানে ছয়টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন এবং ১৪ জনকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি স্পট পরিদর্শন করে ৪৬টি ডাবল বার্নার (ডিবি) আবাসিক সংযোগ পরীক্ষা করা হয়। এর মধ্যে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে ২৩টি ডিবির আওতাধীন পাঁচটি সংযোগ এবং অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে একটি ডিবির আওতাধীন আরও একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া অভিযানে পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধে ১৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৮০০ ফুট হোস পাইপ ও ২০০ ফুট এমএস পাইপও অপসারণ করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিডিসিএলের ভিজিল্যান্স, গৌরীপুর এরিয়া বিতরণ কার্যালয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২