বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১টি নকশার অনুমোদন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১:৩১ এএম |

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১টি নকশার অনুমোদনজহির শান্ত: 
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ টি ভবনের নকশার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা বারোটায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আবেদনকারীদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবন নির্মাণ আবেদনকারীদের নকশা তাদের হাতে তুলে দেয়া হয়।  চলতি বছর মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পরেই প্রথমবারের মতো সভা করে গ্রাহকদের হাতে তাদের নকশার অনুমোদন পত্র তুলে দেওয়া হলো।
আবেদনের মাত্র একমাসের মধ্যে নকশার অনুমোদন পেয়ে খুশি আবেদনকারীরা।
ভবনের নকশার অনুমোদন পাওয়া ব্যক্তিরা বলেন, কোন প্রকার ভোগান্তি এবং অতিরিক্ত টাকা খরচ ছাড়াই আমরা ভবনের নকশার অনুমোদন পেয়েছি। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ নতুন গঠিত হয়েছে- তাই ভবনের নকশা অনুমতি নিয়ে নানা চিন্তায় ছিলাম। কিন্তু কাগজপত্র জমা দেয়ার এক মাসের মধ্যেই আমরা অনুমোদন পেয়ে গেছি। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা থেকে ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে ১৩ টি আবেদন জমা পড়েছিল।  সেখান থেকে যাচাই বাছাই করে ১১ টি ভবনের নকশা অনুমোদন দেয়া হয়েছে। বাকি দুটি ভবনের কাগজপত্রে কিছু জটিলতা থাকায় তা সমাধান করে পুনরায় আবেদন করতে বলা হয়েছে। 
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হওয়ার পর প্রথমবারের মতো আমরা ১১ টি ভবনের নকশার অনুমোদন দিয়েছি। মানুষকে যেন কোন প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়টি আমরা প্রাধান্য দিয়েছি বেশি। কুমিল্লাকে একটি পরিকল্পিত আবাসিক নগরী হিসেবে গড়ে তুলতে আমাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে।  বিশেষ করে ভবন নির্মাণ করতে এসে সাধারণ মানুষকে যেন কোন প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। 
তিনি জানান, এখন থেকে প্রতিমাসে একবার করে নকশা অনুমোদন বিষয়ক সভা হবে। কোন রকম ভোগান্তি ছাড়াই আইন অনুযায়ী নকশার অনুমোদন দেওয়া হবে। 
এ সময় অন্যন্যের মধ্যে কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ শাখাওয়াত হোসেন খান, সহকারী অথরাইজড অফিসার ও  তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২