বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
কুমিল্লার পাঁচথুবিতে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চলো পাল্টাই’ 
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:২৩ এএম |

কুমিল্লার পাঁচথুবিতে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চলো পাল্টাই’ নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চলো পাল্টাই’ অনুষ্ঠিত হয়েছে। ০২ নভেম্বর ২০২৬, সোমবার বিকাল ৫টায় ৫নং পাঁচথুবি ইউনিয়নস্থ শিবের বাজার সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুব্রত চৌধুরী তপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মনজুর আলম রুবেল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক মো. বজলুর রহমান।  
৫নং পাঁচথুবি ইউনিয়ন বিএনপি'র  সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম (কাইয়ুম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছত্রখিল ফারির পুলিশ পরিদর্শক  শরীফ ইবনে আলম, শিবের বাজার পরিচালনা কমিটির সভাপতি রুবেল আহমেদ ছালেক (বিএ), উপজেলা বিএনপির সমবায় সম্পাদক আব্দুল মান্নান (মনা), ৪নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মাস্টার এবং ১নং ওয়ার্ড পাঁচথুবি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া।  এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আলম রুবেল বলেন আজ আমরা এখানে সমবেত হয়েছি এমন একটি অভিশাপের বিরুদ্ধে কথা বলতে, যা আমাদের যুবসমাজকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। সেই অভিশাপের নাম-মাদক। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং পুরো দেশকে মেধাহীন ও পঙ্গু করে দেয়। আমাদের কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিয়নে আজ যে ‘চলো পাল্টাই’ স্লোগানে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা সত্যিই একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলা, সংস্কৃতি এবং ইতিবাচক কর্মকান্ডের বিকল্প নেই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতেই হবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী কিংবা এর পৃষ্ঠপোষক যেই হোক না কেন, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। আজকের এই মঞ্চ থেকে আমরা সবাই মিলে শপথ নিই-আমরা নিজেরা মাদক থেকে দূরে থাকব, অন্যকেও দূরে রাখব এবং একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলব। অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেদায়েত রসুল মুশু। এছাড়া অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতার জন্য শিবের বাজার পরিচালনা কমিটি এবং ‘৮৮ ক্লাব’-এর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২