সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
মনোহরগঞ্জে ধানখেতে পাতা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেলো শিশুর
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:০৬ এএম |

মনোহরগঞ্জে ধানখেতে পাতা বিদ্যুতের ফাঁদে প্রাণ গেলো শিশুরমো. হুমায়ুন কবির মানিক ।।
কুমিল্লার মনোহরগঞ্জে ধানখেতে পেতে রাখা অবৈধ বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ছয় বোনের একমাত্র ভাই ছিল।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের সুমনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এনায়েত উল্যার ছেলে সফিক ধানখেতে ইঁদুর বা সুরক্ষার জন্য অবৈধভাবে এই বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। চলাচলের রাস্তার পাশে খেতটি অবস্থিত হলেও আশপাশের লোকজনকে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। অসাবধানতাবশত রবিউল সেই খেতের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছয় বোনের একমাত্র ভাইকে হারিয়ে রবিউলের পরিবারে এখন চলছে মাতম। কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা ও বোনেরা। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২