নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলার নোয়া পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘নোয়াপাড়া ডাবল ফ্রিজ প্রিমিয়ার লীগ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৮ নভেম্বর) নোয়াপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের ্আহবায়ক আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সামছুল আলম সামু।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা দলিল লেখক সমিতিতর সভাপতি হাজী মনজু-সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
