সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
কুমিল্লা ২নং ওয়ার্ডেমহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:০৫ এএম |

কুমিল্লা ২নং ওয়ার্ডেমহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভানিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ২নং ওয়ার্ড, বিএনপি কার্যালয়, ছোটরায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড, মহানগর বিএনপি, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি জনাব নাহিদা আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: বিল্লাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব গোলাম রব্বানী আজাদ, সহ-সভাপতি জনাব সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জনাব হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসীম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হুদা রাসেল প্রমুখ।
সভায় বক্তারা ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয় সংহতির চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২