সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

চৌদ্দগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি (সদর দক্ষিণ) এএসএম নুরুল আখতার নিলয়। উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য অফিসার ফাতেমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পৌর জামাতের নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ইশা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী সদস্য রহিম বাদশা, বাতিসা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, উজিরপুর মৎসজীবি সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ। অনুষ্ঠান শেষে মৎসজীবি ও বহুমুখী সমিতিদের ক্যাটাগরির ভিত্তিতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২