সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
সানজিদের পাঁচ উইকেটে শক্ত অবস্থানে চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৮.১১.২০২৬ ১২:৫০ এএম |

 সানজিদের পাঁচ উইকেটে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথমদিনে বল হাতে দারুণ ছন্দে ছিলেন চট্টগ্রামের সানজিদ মজুমদার। তার বোলিং ধস নামিয়েছে রংপুরের ব্যাটিং লাইনআপে। অন্যদিকে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকার তাইবুর রহমান। বাকি ম্যাচগুলোতেও দেখা গিয়েছে ব্যাট-বলের চমৎকার লড়াই।
খুলনায় চট্টগ্রামের বিপক্ষে ১৬৬ রানেই গুটিয়ে গেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার অনিক সরকার। রংপুরের টপ-অর্ডারকে একাই গুড়িয়ে দেন সানজিদ। মাত্র ৪১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ইরফান হোসেন ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রানে দিন শেষ করে চট্টগ্রাম।
রাজশাহীতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ঢাকা। খুলনার বিপক্ষে প্রথমদিনে ৫ উইকেটে ৩৬৮ রান সংগ্রহ করেছে তারা। তাইবুর ১৫২ রানে ১২৮ রানে অপরাজিত আছেন। তার ইনিংসে আছে ১৫টি চার ও ২টি ছয়। তার সঙ্গে ৫৬ রানে অপরাজিত আছেন আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া আশিকুর রহমান শিবলি করেন ৫৬ রান ও ফয়সাল সরকার রায়হান ৭০ রান।
চট্টগ্রামে ভালো শুরু পেলেও শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছে ময়মনসিংহ। বরিশালের বিপক্ষে ৬ উইকেটে ২৪৭ রান করেছে তারা। ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করার পর ৪২ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় তারা। খালিদ হাসান ৭৪ ও মোহাম্মদ আল আমিন জুনিয়র ৫৪ রান করে আউট হন। বরিশালের তানভীর ইসলান নেন ৩ উইকেট।
বগুড়ায় রাজশাহীর বিপক্ষে ৮ উইকেটে ৩২৯ রান তুলেছে সিলেট। সিলেটের তিনজন ব্যাটার হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরির দেখা পাননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন আশরাফুল হাসান রিহাদ। জাকির হাসান করেন ৬৫ রান ও মাযহারুল হক মাজেদ ৫০ রান। রাজশাহীর নিহাদ-উজ-জামান নেন ৩ উইকেট। 
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
রংপুর ১ম ইনিংস: ৬৬.৪ ওভারে ১৬৬ (সেতু ২৮, মিম ৩, ইকবাল ১৬, শিহাব ১৬, মামুন ৬, নিলয় ২৩, নবীন ১৮, আলাউদ্দিন ১৬, হাশিম ১৭, শাহরিয়া ১৭, মেহেদি ২*; সানজিদ ১৩.৪-১-৪১-৫, ইফরান ১৩-২-৪৮-২, আশরাফুল ১৭-২-৩৩-০, মুরাদ ১২-৩-২৮-২, শামিম ১১-৪-১৬-১)
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৩ ওভারে ৫৯/০ (সাদিকুর ২১*, সাদ্দাম ৩১*; মেহেদি ৫-০-২৩-০, আলাউদ্দিন ১-০-১২-০, শাহরিয়া ২-০-৬-০, মামুন ৩-১-৭-০, হাশিম ১-০-২-০, ইকবাল ১-০-৮-০)













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২