সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
প্রিমিয়ার হকিতে ঢাকা ইউনাইটেড
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:০৩ এএম |

প্রিমিয়ার হকিতে ঢাকা ইউনাইটেড
প্রথম বিভাগ হকি লিগ আজ শেষ হয়েছে। ১১ দলের লিগে সবাই ১০ ম্যাচ করে খেলেছে। ১০ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইউনাইটেড। প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে।
ঢাকা ইউনাইটেডের সঙ্গে প্রিমিয়ারে উঠার লড়াইয়ে ছিল ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ২৭ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়ে লিগ শেষ করেছে ক্লাবটি। রায়ের বাজার ১০ ম্যাচ খেলে এক পয়েন্টও পায়নি। বাইলজ অনুযায়ী সর্বনিম্ন পয়েন্টধারী দল অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে খেলবে।
আজ বিকেলে রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।
লিগের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে আজ একই ভেন্যুতে বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬'-এর তৃতীয় ধাপের গোলরক্ষক ট্রেনিং ক্যাম্পের সমাপনী হয়। ২২ জেলা থেকে বাছাইকৃত মোট ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলরক্ষক নিয়ে আয়োজিত ১৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পটি আজ শেষ হয় এবং কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিক সনদ তুলে দেওয়া হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২