মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
কুমিল্লার ছেলে ইরফানের অভিষেকেই শতক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:০৪ এএম |

কুমিল্লার ছেলে ইরফানের অভিষেকেই শতকখুলনায় রংপুর বিভাগের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যানরা। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বাঁহাতি ওপেনার সাদিকুর রহমান। তবে অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কুমিল্লার ছেলে ইরফান। জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকেই শতরান করে ইরফান। সেঞ্চুরির পর অবশ্য আর টিকতে পারেননি। ১৩ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি।
ইরফান কুমিল্লা ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমির একজন শিক্ষার্থী। শৈশব থেকেই কোচ আতিকুর রহমানের কাছে ক্রিকেটের হাতেখড়ি তাঁর। দীর্ঘদিনের অনুশীলন, অধ্যবসায় ও কোচের নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন এই তরুণ ক্রিকেটার।
এ বিষয়ে জানতে চাইলে কোচ আতিকুর রহমান বলেন, 'এই ক্রিকেটারদের তৈরি করতে গত ১৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের সামনে এগিয়ে নিতে জেলা থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। সব বাধা পেরিয়ে খেলোয়াড়দের এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহর রহমত।' জাতীয় লিগের দ্বিতীয় একাদশের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চট্টগ্রামের প্রথম একাদশে সুযোগ পাওয়া ইরফান কোনো ভুল করেননি। সাবলীল ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেছে।
তিনি আরও বলেন, একটি একাডেমি থেকে চারজন ক্রিকেটারের জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আনন্দের। তবে এই অর্জনকে অনেকে ইতিবাচকভাবে গ্রহণ করেননি। নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়দের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছি।  শুধু ইরফান নন, কুমিল্লা ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমির আরও তিনজন ক্রিকেটার এবার জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করছেন। একটি স্থানীয় ক্রিকেট একাডেমি থেকে চারজন খেলোয়াড়ের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়া কুমিল্লার ক্রিকেট অঙ্গনে ইতিবাচক অর্জন। কুমিল্লা থেকে একসঙ্গে চারজন ক্রিকেটারের জাতীয় ক্রিকেট লিগে সুযোগ পাওয়া স্থানীয় ক্রিকেটের জন্য আশাব্যঞ্জক। সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)  রংপুর ১ম ইনিংস: ১৬৬
চট্টগ্রাম ১ম ইনিংস: (আগের দিন ৫৯/০) ৯৭ ওভারে ৩০৪/৫ (সাদিকুর ৯০, সাদ্দাম ৩৮, ইরফান ১০৪, তাসামুল ১১ আহত অবসর, ওমর ২২, সাব্বির ৭*, শামিম ৬, মুরাদ ৪*; মেহেদি ১৯-৩-৬৫-৩, আলাউদ্দিন ৬-০-৩৯-০, শাহরিয়া ১৬-২-৩৮-০, মামুন ৯-৩-২৬-০, হাশিম ৩১-১৩-৫৩-১, ইকবাল ১৫-১-৬৫-১, নবীন ১-০-৪-০)













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২