গাজী জাহাঙ্গীর আলম জাবির ।।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার২ নং বাকশীমূল ইউনিয়নের বৃহত্তর আনন্দপুর গ্রামের সন্তান এ কে এম মোঃ শাহজাহানকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আনন্দপুর ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
৬ নভেম্বর ( শুক্রবার ) আনন্দপুর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কে এম মোঃ শাহজাহানের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ব্যক্তিরা তাঁকে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।
মো: সহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সারোয়ার আলম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, মো: মিজানুর রহমান, বর্তমান ইউপি সদস্য লিটন রেজা, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, প্রভাষক মো: মাহবুব আলম, খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য রফিজুল ইসলাম, ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ হাসান মিয়া, হাফেজ আবু কাউছারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত জনসাধারণের পক্ষ থেকে এ কে এম শাহজাহানের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ হাসান। সভায় আনন্দপুর ৬ নম্বর ওয়ার্ডের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থান স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয়দের এই ঐক্যবদ্ধ ঘোষণা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাকশীমূল ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।
