বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা শুরু১ ডিসেম্বর থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৫.১১.২০২৬ ১২:৪৭ এএম |

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা শুরু১ ডিসেম্বর থেকে২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত— উভয় ধরনের পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ারুজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের আলাদা বিজ্ঞপ্তিতে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি ২৫ টাকা। এছাড়া পরীক্ষার্থীদের জনপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২