সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা সমাপ্ত
‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি
বশিরুল ইসলাম ।।
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০১.১১.২০২৬ ১:১৮ এএম |

‘শচীন দেববর্মণ মিউজিককলেজ’ প্রতিষ্ঠার দাবি
উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী শচীনদেব বর্মনের (এসডি বর্মন) বাড়িতে একটি মিউজিক কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আলোচকেরা। তাঁরা বলেছেন, শচীনদেব বর্মনের স্মৃতি সংরক্ষণ এবং সংগীতচর্চার প্রসারে তাঁর বাড়িটিকে সংগীতশিক্ষার প্রতিষ্ঠানে রূপ দেওয়া প্রয়োজন।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) শচীনদেব বর্মনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী শচীনমেলার সমাপনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রুজি আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির এবং দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। এ ছাড়া উপস্থিত ছিলেন জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি সিরাজুল ইসলাম মিলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২