বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে ৭০ লাখ টাকার ইয়াবাসহমাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:২৪ এএম |

দাউদকান্দিতে ৭০ লাখ টাকার ইয়াবাসহমাদক কারবারি গ্রেপ্তারআলমগীর হোসেন।।
দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. পারভেজ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনাকালে একটি বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান ও  দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।
গ্রেপ্তার পারভেজ কুমিল্লা নগরের কোতোয়ালি থানার সূর্যনগর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বাদল এবং মায়ের নাম পারভিন আক্তার।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ জানিয়েছেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২