মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
অ্যাম্বুলেন্স থেকে ৬৭২ বোতলস্কাফ সিরাপ উদ্ধার,আটক ২
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:২২ এএম |

অ্যাম্বুলেন্স থেকে ৬৭২ বোতলস্কাফ সিরাপ উদ্ধার,আটক ২আলমগীর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দিতে একটি অ্যাম্বুলেন্স থেকে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সটি থেকে এসব সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া কাজীবাড়ি গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে মো. নাহিদ (২৬) এবং একই উপজেলার বাহিরগোড়া গ্রামের আবু জাফরের ছেলে আব্দুর রহিম মুন্না (২৬)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২