কুমিল্লার মনোহরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর, ভূমি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ রোজী আকতার। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে তিনি মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন; এ সময় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময়ে মানবিক উদ্যোগ হিসেবে প্রতিবন্ধী জুনায়েদ হোসেনকে একটি হুইলচেয়ার এবং শাফায়েত হোসেন ও মাইন উদ্দিনের হাতে সাদা ছড়ি তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।