
গেল অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ প্রোগ্রাম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দেশি কোচদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করেছেন। সেই বোলার হান্ট শেষে আজ সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন, 'আজকের যারা বিজয়ী, বিসিবির পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে তাদের দায়িত্ব এখন আমার। তারা আমাদের এইচপি ইউনিটের অধীনে থাকবে। তাদেরকে গ্রুম করা হবে।'
'আমরা তাদেরকে সঠিক উপায়ে গ্রুম করতে পারি, যাতে তারা বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক বেশি সেবা দিতে পারে। তো এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন যে, আমাদের বিশেষজ্ঞ এবং মেডিকেল টিম কিংবা অন্য যেকোনো ব্যবস্থার মাধ্যমে তাদের খুব ভালোভাবে দেখাশোনা করা হবে এবং আমরা তা নিশ্চিত করব।'-যোগ করেন।
কোচদের ধন্যবাদ দিয়ে তামিম বলেন, 'আমি মনে করি প্রতিটি বিভাগ, প্রতিটি শহরে গিয়ে আপনারা যেভাবে কষ্ট করেছেন পরবর্তী নাহিদ রানা, পরবর্তী মারুফা, পরবর্তী তাসকিনকে খুঁজে বের করার জন্য। তো বিসিবির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।'
