বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:২১ এএম |

 দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের
প্রেমা রাওয়াত যখন ক্রিজে গেলেন, ইনিংসের বাকি কেবল ১৭ বল। ব্যাট হাতে ঝড় তুলে এই অল্প সময়েই ইতিহাসে নাম লেখালেন তিনি। মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে উপহার দিলেন দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফিতে ১৪ বলে ফিফটি স্পর্শ করেন উত্তারাখান্ডের প্রেমা। হায়দরাবাদের বিপক্ষে চার নম্বরে নেমে চারটি ছক্কা ও ছয়টি চারে ঠিক ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই স্পিনিং অলরাউন্ডার।
মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যৌথভাবে তিন জনের; ২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ম্যারি কেলি, ২০২৬ সালে পাকিস্তানের জার্সিতে ফাতিমা সানা এবং ২০২৫ সালে ওটাগো ও ২০২৬ সালে সারের হয়ে লরা হ্যারিসের। তিন জনই ফিফটি করেন ১৫ বলে।
ভারতের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেলা প্রেমা ১৮তম ওভারে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে সাকসি রাওকে চার মারেন তিনি। পরের ওভারে ভানকা পুজাকে দুটি ছক্কা ও একটি চার হাঁকান।
ইনিংসের শেষ ওভারের শেষ চার বলে কুনচালা নিতিশাকে দুটি করে ছক্কা ও চার মেরে ফিফটিতে পা রাখেন ২৪ বছর বয়সি প্রেমা।
উত্তারাখান্ডের অধিনায়ক রাঘভি বিস্ত চারটি ছক্কা ও পাঁচটি চারে ৫০ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন।
প্রেমা ও রাঘভির সৌজন্যে ২ উইকেটে ১৮৭ রান করেন উত্তারাখান্ড। পরে হায়দরাবাদকে ৯৮ রানে থামিয়ে ৮৯ রানের জয় তুলে নেয় তারা।
রেকর্ড গড়া ইনিংসের পর বল হাতেও দ্যুতি ছড়ান প্রেমা। চার ওভারে স্রেফ ১২ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২