মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
নেপালে আলো ছড়িয়ে যা বললেন আরিফুল
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:১৯ এএম |

নেপালে আলো ছড়িয়ে যা বললেন আরিফুলঘরোয়া ক্রিকেটে নিজেকে আগেই প্রমাণ করেছেন আরিফুল ইসলাম। এবার নেপাল প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে আলোচনায় এসেছেন এই টাইগার ক্রিকেটার। আজও দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। ম্যাচ শেষে জানিয়েছেন এমন ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য।
আসরে নিজের প্রথম ম্যাচে ২৯ বলে ৪৩, দ্বিতীয় ম্যাচে ১২ বলে ৩২ আর আজ ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন।নিজের পারফরম্যান্স নিয়ে আরিফুল বললেন, 'উইকেট ভালো ছিল। আমি যত বেশি সময় সম্ভব ব্যাট করে যেতে চেয়েছিলাম। তাহলে দলের জন্য ভালো হবে। এটাই ভাবনা ছিল।'
আরিফুলের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস, 'টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লে অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ারপ্লেতে আমি আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করি। এরপর যা হওয়ার হয়। বাংলাদেশেও আমি টি-টোয়েন্টিতে টপ অর্ডারেই খেলি। তাই এখানে কাজটা সহজ ছিল। আমি আমার সামর্থ্য সম্পর্কে জানি। আমার এই আত্মবিশ্বাস আছে, পাওয়ারপ্লেতে আমি ব্যাট করলে দলের উপকার হবে।'
স্বাগতিক দর্শকদের প্রশংসা করে আরিফুল বলেন, 'নেপালের দর্শকরা এনপিএল নিয়ে খুব এক্সাইটেড। প্রত্যেক দলের ভালো ফ্যান বেজ আছে। সবাই দলকে সমর্থন করতে মাঠে আসে। এখানে সবই ভালো।'
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২