বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:১৯ এএম |

১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে তাদেরই মাঠ অ্যানফিল্ডে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দীর্ঘ ১৪ বছর পর অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল গানাররা। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মিকেল আরতেতার দল।
রোববার (১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ। ম্যাচের ১৬ মিনিটে ডেকলান রাইসের নিচু ক্রস থেকে বল জালে পাঠান তিনি। 
লিভারপুলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলটি আদায় করে নেয় আর্সেনাল। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা। বিরতির আগে ফ্লোরিয়ান ভির্টৎসের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
দ্বিতীয়ার্ধে আক্রমণের চেষ্টা চালালেও আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে লিভারপুল। মৌসুমে এটি তাদের দ্বিতীয় হার। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২