মো. মিজানুর রহমান ।।
এইচএসসি ও আলিম সমমান পরীক্ষা ২০২৬ এর ঘোষিত ফলাফলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন শিক্ষার্থী। উপজেলায় ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ৩ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ১ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮২ জন শিক্ষার্থী। উপজেলায় এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫৭ দশমিক ৭৪ শতাংশ। আলিম পরীক্ষায় ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৮ জন শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ জন পরীক্ষার্থী। আলিম পরীক্ষায় গড় পাসের হার ৪৪ দশমিক ১৮ শতাংশ। উপজেলায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বিগত বছরের তুলনায় কমেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এইচএসসি পরীক্ষায় কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ও শতভাগ পাশ করেছেন এবং ৪৮ জন জিপিএ-৫ পেয়েছেন। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ থেকে ২৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ২৫৪ জন পরীক্ষার্থী পাস করেছেন ও জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। ইব্নে তাইমিয়া স্কুল এন্ড কলেজ থেকে ৪১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ৩১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন ও জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। কুমিল্লা কমার্স কলেজ থেকে ৩০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ১৬৭ জন পরীক্ষার্থী পাস করেছেন। বিমান বন্দর মুন্সি ফারুক আহমেদ কলেজ থেকে ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী পাস করেছেন। চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ থেকে ১৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ও জিপিএ-৫ পেয়েছেন ২ জন শিক্ষার্থী। সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজ থেকে ৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ১৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ থেকে ৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ৩২ জন পরীক্ষার্থী পাস করেছেন। কুমিল্লা সরকারি সিটি কলেজ থেকে ৬৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ৩৮৬ জন পরীক্ষার্থী পাস করেছেন ও জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন। দিঘীরপাড় টি. আই. কে মেমোরিয়াল কলেজ থেকে ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ৫২ জন পরীক্ষার্থী পাস করেছেন। বিজয়পুর মহিলা কলেজ থেকে ৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ৩৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। লালমাই সরকারি কলেজ থেকে ৯০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫০৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ও জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ জন। কোটবাড়ি কুমিল্লা সিটি কলেজ থেকে ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ২৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। রূপসী বাংলা কলেজ থেকে ২৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ২০৭ জন পরীক্ষার্থী পাস করেছেন ও জিপিএ-৫ পেয়েছেন ১ জন। চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ২ জন পরীক্ষার্থী পাস করেছেন। কুমিল্লা বিজ্ঞান কলেজ থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ৭ জন পরীক্ষার্থী পাস করেছেন। মেট্রোপলিটন কমার্স কলেজ থেকে থেকে ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন।
আলিম পরীক্ষায় পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ২২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ১৯ পরীক্ষার্থী পাস করেছেন ও জিপিএ-৫ পেয়েছেন ১ জন। চৌয়ারা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এর মধ্যে ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন। জোলাই ফাযিল মাদ্রাসা থেকে ৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এবং ২ জন পরীক্ষার্থী পাশ করেছেন। রতনপুর আলিম মাদ্রাসা থেকে ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ও লালবাগ আলিম মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে করে ৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন দৈনিক কুমিল্লার কাগজকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
