গাজী জাহাঙ্গীর আলম জাবির ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ নভেম্বর (রবিবার) সকালে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে স্কুল এন্ড কলেজের সভাপতি, তরুন সমাজসেবক ও ব্যবসায়ী শাহরিয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো: পিজিউল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম (টিপু),যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, ২নং বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, অভিভাবক সদস্য জাকির হোসেন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো:রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক মো: গিয়াস উদ্দিন।
শিক্ষক মো: সুমন সিদ্দিকী ও মো: বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি হাজী মো: মিজানুর রহমান, প্রভাষক তাছলিমা বেগম, সহকারী প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল ভূইয়া ও সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবুল বাসারসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এমপি বলেন, “শিক্ষা মানোন্নয়ন শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে। তিনি, শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক মনোভাব, সময় ব্যবস্থাপনা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষার গুণগত উনয়নে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মো: জসিম উদ্দিন এমপি। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
