সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযান: ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১:৪২ এএম |

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযান: ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দইসমাইল নয়ন।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রবিবার দিনব্যাপী এই অভিযান চালানো হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক নিজেই।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শশীদল বিওপি,সালদা নদী বিওপি, খাড়েরা বিওপি এবং চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। দিনব্যাপী চলা এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট বাজারমূল্য ৪১ লাখ ৬ হাজার ২০৫ টাকা।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২