মো. মিজানুর রহমান ।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। সভায় উপজেলায় কঠোর হস্তে কিশোর গ্যাং দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি ও ছিনতাই বন্ধ, কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্য বন্ধ করে এলাকার কৃষি জমি রক্ষা, খাল-বিল নদীর পানি দূষণ ও যত্রতত্র কৃষি জমি ভরাট করে আবাসন ব্যবসা বন্ধ, পদুয়ার বাজার বিশ^রোড এলাকার যানজট নিরসন ও মহাসড়কের উভয়পাশে গড়ে উঠা অবৈধস্থাপনা উচ্ছেদ, রেলওয়ে ওভারপাস এলাকা থেকে শুরু করে সুয়াগঞ্জ বাজার পর্যন্ত অবৈধভাবে মহাসড়কের যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়েছে। এছাড়াও সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধীর গতির যানবাহনের জন্য মহাসড়কের উভয় পাশে সার্ভিসলেন করার প্রস্তাব করা হয়েছে এবং চোরাচালান ও মাদক পাচাররোধে সীমান্ত এলাকায় গড়ে উঠা অবৈধ দোকানপাঠ উচ্ছেদের দাবী জানানো হয়। গ্রাম আদালতকে কার্যকর ও সীমান্তে অপরাধ কমাতে সীমান্ত এলাকায় সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তুাব করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তপন চন্দ্র দেবনাথ, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) তদন্ত রাজিব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক রুহুল আমিন, দৈনিক ইত্তেফাকের কুমিল্লা সদর দক্ষিণ প্রতিনিধি ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান, যুগান্তরের সদর দক্ষিণ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন মজুমদার, জোড়কানন পূর্ব ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, এনসিপি নেতা আল আমিন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী ফারুক আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জোনায়েদ কবির খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা চৌধুরী ফিহান ছন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার রীনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ শামীমা শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, বিজয়পুর ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ, চৌয়ারা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
