মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া উপজেলা শশাইয়া দুদু মিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেক অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইন্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জাহান নিতু প্রমুখ।
এবারের প্রতিপাদ্য বিষয়: “হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে হাত ধোঁয়ার প্রদর্শন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তর থেকে আসা কর্মরত কর্মকর্তা মোঃ এমদাদুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গণ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
