বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১:৩৪ এএম |

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে। ৬০ বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। কুমিল্লার সালদানদী, শশীদল, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির টহলদল এসব অভিযানে অংশ নেয়। অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাজি, গরু, সিল্ক শাড়ি, রেড বুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, থ্রি-পিস, ইয়াবা, মদ, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৭৪ হাজার টাকা। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এর দিকনির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ (পুশ-ইন) প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা ও জনসাধারণের আস্থা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২