মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরুড়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্ব অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি জসিমউদদীন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম পৌর যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিমান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান মালালা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ, যুবদল নেতা সুমন চৌধুরী, যুবদল নেতা, আমির নাছির, মাসুদ, মিজান, আক্তারসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল হক লিটন।
তারুণ্যের শক্তি, ঐক্য ও প্রগতির প্রত্যয়ে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে-এটাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
