বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সমর্থনজানিয়েছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি, পে-স্কেলসহ তিন দফা দাবিতে ঘোষিত আন্দোলন কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।বুধবার (২৮ অক্টোবর) শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে নিজের সমর্থনের কথা গণমাধ্যমকে জানান তিনি। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নিজেও শিক্ষক নেতা। তিনি বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব।অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষক-কর্মচারীরা যে তিন দফা দাবি জানিয়েছেন, তার প্রত্যেকটি দাবি যৌক্তিক। সরকারি চাকরিজীবীরা পে-স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। এমপিওভুক্ত জনবলের পে-স্কেলের কোনো খবর নেই।তিনি বলেন, শিক্ষকদের বদলি দরকার। বদলি না থাকায় নারী শিক্ষকদের ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে শিক্ষকররা সামান্য বেতনে চাকরি করছেন। অবিলম্বে বদলির ফল প্রকাশ করতে হবে।অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, সব চাকরিতে বেসিকের (মূল বেতন) শতভাগ উৎসব ভাতা দেওয়া হয়। ব্যতিক্রম কেবল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেলায়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) বদলি, নবম পে-স্কেল বাস্তবায়ন এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জাগো নিউজকে বলেন, নিজেদের অধিকার আদায়ে শিক্ষকরা সব সময় একতাবদ্ধ। অসংখ্য শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসবেন।শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির তথ্যমতে, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছে। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।নতুন পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া ভাতার পরিমাণ বাড়বে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাচ্ছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২