বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ সরকার। এ বিষয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে আলোচনায় ইতিবাচক মনোভাব জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দক্ষ কর্মী নিয়োগ, আইনি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল মালদ্বীপে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। জবাবে হাইকমিশনার জানান, ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে তার সরকার আগ্রহী।
বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য আইনি বিরোধ পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
সাক্ষাৎকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন মালদ্বীপের হাইকমিশনার।
এ সময় তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এবং হাইকমিশনার হিসেবে নিজের দায়িত্ব ও কার্যক্রম তুলে ধরেন। ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
পরে বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম দেখতে আদালত পরিদর্শন করেন শিউ রশিদ। অ্যাটর্নি জেনারেলকে সঙ্গে নিয়ে তিনি অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় বাংলাদেশের বিচারিক কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২