শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
এশিয়া কাপ আরচ্যারি৩টি করে স্বর্ণ-রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জয় বাংলাদেশের
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১:২৫ এএম |

এশিয়া কাপ আরচ্যারি৩টি করে স্বর্ণ-রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জয় বাংলাদেশের

ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারিতে তিনটি করে স্বর্ণ-রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। গতকাল কম্পাউন্ড নারী বিভাগে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। আজ কম্পাউন্ড নারী বিভাগে একক ইভেন্টে বন্যা আক্তার স্বর্ণ জেতেন। আর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে আসে আরেকটি স্বর্ণ।
এশিয়া কাপ আরচ্যারিতে ছয়টি ইভেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। গতকাল কম্পাউন্ড মিশ্র বিভাগে স্বর্ণ হাতছাড়া হয়। আজও দুটি ইভেন্টে জেতা হয়নি। মাত্র ১৫ বছর বয়সী সায়মা সালাউদ্দিন রিকার্ভ নারী একক ইভেন্টে ফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালে ইরানের ফালিহার বিপক্ষে ৪-৬ সেট পয়েন্টে হারেন তিনি। 
বন্যা আক্তার ১৪৫-১৪৩ পয়েন্টে কাজাখস্তানের মিলানাকে পরাজিত করে ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করেন। এটিই ছিল টুর্নামেন্টের শেষ ইভেন্ট। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও বন্যা নিজের মনোযোগ অটুট রাখেন।
আজ দিনের প্রথম সাফল্য আসে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে। কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ আরচ্যারি ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়েন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রাফি।
গেল বছর এক ইভেন্টে এশিয়া কাপ আরচ্যারিতে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। এবার তিনি একক ইভেন্টের ফাইনালেও যেতে পারেননি। তবে আজারবাইজানের প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন। রিকার্ভ মহিলা দলগত বিভাগেও বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে আজ।
এশিয়ান গেমসে আরচ্যারিতে পদকের আশা ছিল বাংলাদেশের। এশিয়ান গেমসে সেই আশা পূরণ হয়নি। মাস খানেকের মধ্যেই এশিয়া কাপ স্টেজ-২ টুর্নামেন্টে বাংলাদেশের আরচ্যাররা সব মিলিয়ে দশ পদক অর্জন করেছেন। দলীয় ইভেন্টগুলোতে ৪/৬ দলের অংশগ্রহণ ছিল। ফলে দলীয় ইভেন্টে পদক অনেকটাই নিশ্চিত ছিল। এরপরও ব্যক্তিগত ইভেন্টে পদক অর্জনে বেশ লড়াই করতে হয়েছে। 
এশিয়া কাপ আরচ্যারি হলেও দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের মতো শক্তিশালী দেশ এই টুর্নামেন্টে অংশ নেয়নি। বাংলাদেশের মূল প্রতিপক্ষ ছিল কাজাখস্তান। কয়েকটি ইভেন্টে কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে, আবার কিছু হেরেছেও।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২