বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
লালমাইয়ে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুপরিবারে শোকের মাতম
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ২:০৭ এএম |

লালমাইয়ে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুপরিবারে শোকের মাতমপ্রদীপ মজুমদার ।।
 কুমিল্লার লালমাই উপজেলায় মসজিদের পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের দুই শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো-বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী জুয়েল রানার ৪ বছর বয়সী ছেলে জোবায়ের এবং তাঁর আপন ভাই সোহেল রানার ৫ বছর বয়সী ছেলে আবদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে গ্রামের একটি মসজিদের পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তারা পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরে আবদুল মালেক নামে এক মুসল্লি গোসল করতে পুকুরে গেলে পানিতে শিশুদের মরদেহ ভেসে উঠতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাঁরা শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে বাগমারার এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
আপন দুই ভাইয়ের দুই শিশু সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একসঙ্গে দুই শিশুকে হারিয়ে পরিবার দুটিতে শোকের মাতম চলছে।
লালমাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২