বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ২:০৭ এএম |

দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬আলমগীর হোসেন।।
দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ৪৮ কেজি গাঁজা, ৮১টি ইয়াবা ট্যাবলেট ও একটি কাভার্ড ভ্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন মাদক মামলার আসামি, তিনজন জিআর পরোয়ানাভুক্ত এবং একজন সিআর পরোয়ানাভুক্ত আসামি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা-পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪৮ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ মো. দুলাল (৩৮) এবং ৮১টি ইয়াবা ট্যাবলেটসহ রাসেল (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত তিনজন ও সিআর পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য চারজন হলেন দাউদকান্দির গৌরীপুর এলাকার লতিফ প্রধান বাড়ির মো. শাহজালাল মিয়া (৩৪), জিংলাতলী এলাকার চেয়ারম্যান বাড়ির মো. মাসুদ (২৫), গলিয়ারচর এলাকার মো. বিল্লাল হোসেন এবং চেঙ্গাকান্দি এলাকার রিয়া আক্তার (৩০)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুলাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার মিস্ত্রি বাড়ির অহিদুল ইসলাম ছোটনের ছেলে। রাসেল চান্দিনা উপজেলার হাশিমপুর এলাকার মুন্সি বাড়ির কামাল হোসেনের ছেলে।
অন্যদিকে শাহজালাল মিয়া, মাসুদ ও বিল্লাল হোসেন জিআর পরোয়ানাভুক্ত এবং রিয়া আক্তার সিআর পরোয়ানাভুক্ত আসামি।
দাউদকান্দি মডেল থানা-পুলিশের এসআই অধীর চৌধুরী, এসআই মাসুদ আলম পাটওয়ারী, এসআই রবিউল ইসলাম, এসআই কমল কৃষ্ণ সাহা, এএসআই মাহাবুবুর রহমান ও এএসআই প্রিয়ব্রতসহ পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২