বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায়
বুড়িচং উপজেলা যুবদলের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে যোগদান
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ২:০৬ এএম |

বুড়িচং উপজেলা যুবদলের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে যোগদানসৌরভ মাহমুদ হারুন।।
মঙ্গলবার ২৭ অক্টোবর কুমিল্লা জেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ উপলক্ষে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠেন।
উল্লেখ্য উক্ত বর্ণাঢ্য র‌্যালীতে বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজের নেতৃত্বে একটি বিশাল মোটর সাইকেল বহর নিয়ে কুমিল্লা টাউন হলে জেলা কমিটির সঙ্গে যোগদান করেন।
এসময় র‌্যালীতে অংশ গ্রহণ করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক সবুজ, দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ ইকরাম হোসেন ভূইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জামাল হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব উল আলম, ইমতিয়াজ আহমেদ রাসেল, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম খান লিটন, যুগ্ম আহবায়ক মোঃ রঞ্জুর রহমান, টিপু, ভারেল্লা উত্তর ইউনিয়নের আহবায়ক মোঃ আমির খান, সাংগঠনিক সম্পাদক সাহাল, পীরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের নেতা আবুল কালাম,মোকাম ইউনিয়ন যুবদলের নেতা এমরান হোসাইন, মোঃ ইউনুস,  বাকশীমূল ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোঃ সোহেল, যুগ্ম আহবায়ক মোঃ মামুন মীর, ওয়ার্ড সভাপতি মোঃ আনোয়ার হোসেন , ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক তান জিবুর রহমান শুভ। এসময় বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
























http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২