বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
ইরাকে দুটি ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১০.২০২৬ ২:০৪ এএম |

ইরাকে দুটি ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স করছে। গতকাল দলীয় তিন ইভেন্টের পাশাপাশি একটি মিশ্র ইভেন্টে ফাইনালে উঠেছিল। আজ ব্যক্তিগত চার ইভেন্টের মধ্যে দু’টিতে ফাইনালে উঠেছে। বাংলাদেশ দশ ইভেন্টের মধ্যে ছয়টি স্বর্ণ ও চারটি ব্রোঞ্জের জন্য লড়বে। 
রিকার্ভ ও কম্পাউন্ড নারী ইভেন্টে বাংলাদেশ স্বর্ণের জন্য লড়বে। রিকার্ভ নারী ইভেন্টে বিকেএসপির সায়মা সালাহ উদ্দিন ৫-৩ সেট পয়েন্টে কাজাখস্তানের জেমেল ইয়ানভাকে হারায়। সায়মা সালাহউদ্দিন বিকেএসপির নবম শ্রেণীর শিক্ষার্থী। এশিয়ান গেমসে আরচ্যারিতে তিনি ছিলেন সবচেয়ে কনিষ্ঠ আরচ্যার। জাপানের আইচি-নাগোয়া গেমসে তিনি প্রথম রাউন্ডে জিতেছিলেন। মাস খানেকের মধ্যে এশিয়ান আরচ্যারিতে তিনি ফাইনালে উঠে নিজের প্রতিভার প্রমাণ রাখলেন।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাংলাদেশের বন্যা আক্তার ১৪২-১৪১ স্কোরে নিজ দেশের মোসা: কুলছুম আক্তার মনিকে পরাজিত করে গোল্ড মেডেল ম্যাচে উঠেন। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ৪-৬ সেটে পরাজিত হয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে খেলবেন। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ১৪০-১৪৫ স্কোরে এবং মো: তরিকুল ইসলাম ১৪৪-১৪৫ স্কোরে পরাজিত হন। নেওয়াজ আহমেদ রাকিব ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিজ দেশের মো: তরিকুল ইসলাম এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২