বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
পর্তুগালের বিপক্ষে হেরে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ১:২২ এএম |

 
পর্তুগালের বিপক্ষে হেরে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের

কদিন আগেই সিনিয়র পর্যায়ের দেখায় ইন্দোনেশিয়ার বিপক্ষে হামজা-শোমিতদের যে তেতো অভিজ্ঞতা হয়েছিল, তার পুনরাবৃত্তি অন্তত হলো না অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে। তাদের সঙ্গে ড্র করেছে বায়েজিদ-আজিমরা।
আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে রোববার ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ। তবে, দিনের শুরুতে দল ৩-১ গোলে হেরে যায় পর্তুগালের বিপক্ষে।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এ নিয়ে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল দল।
পর্তুগালের বিপক্ষে অবশ্য আশা জাগানিয়া শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম মিনিটেই মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় তারা। এরপর দুই আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত হেরে যায় দল। পর্তুগালের হয়ে একটি গোল করেন রুবেন কুইরোজ।
ইন্দোনেশিয়ার বিপক্ষেও শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে লক্ষ্যভেদ করেন পর্তুগাল ম্যাচে জালের দেখা পাওয়া বায়েজিদই। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি আর গোলের দেখা।
কদিন আগে আশিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের ভরাডুবি হয়েছিল হামজাদের। বয়সভিত্তিক পর্যায়ে অন্তত তাদের ড্রয়ে রুখে দেওয়ার তৃপ্তি সঙ্গী হলো বাংলাদেশের।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২