মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি:
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ১:২৪ এএম |

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দইসমাইল নয়ন।।
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
গতকাল ২৬ অক্টোবর (রবিবার) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মঈনপুর বিওপি, সালদানদী বিওপি এবং শংকুচাইল বিওপির সদস্যরা অংশ নেন।
৬০ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় দুই জেলার সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২