মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামে রাইডারকে পিটিয়ে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ১:২৬ এএম |

চৌদ্দগ্রামে রাইডারকে পিটিয়ে হত্যাচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে রাইডার ইউসুফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি কনকাপৈত বাজার সংলগ্ন কনকাপৈত দক্ষিণ পাড়ার ব্যাংকার কাজী একরামের ছোট ভাই। দুপুরে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। 
জানা গেছে, গত ২-৩ দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরের চালকের সাথে রাইডার কাজী মোঃ ইউসুফের বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই সময় আবুল কালাম আজাদ রাইডার কাজী মোঃ ইউসুফকে আমজাদের বাজার সীমানায় যেতে নিষেধ করে হুমকি দেন। সোমবার সকালে কাজী মোঃ ইউসুফ আমজাদের গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় তাঁর উপর হামলা করে আবুল কালাম আজাদের ট্রাক্টর চালক-হেলপার ইলিয়াছ ও ইব্রাহিম। আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আবুল কালাম আজাদ। হামলায় কাজী ইউসুফ মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে কাজী মোঃ ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কাজী মোঃ ইউসুফ ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন। 
তবে আবুল কালাম আজাদের পরিবারের ভাষ্য, ঘটনায় আবুল কালাম আজাদ জড়িত নয়। একটি মহল ফারিহা এন্টারপ্রাইজ ও আজাদের সুনাম ক্ষুন্ন করতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ্য একজনকে স্বজনরা হাসপাতালে এনেছে। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ট্রাক্টরে বালুর লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের একজনের বাক বিতন্ডা হয়েছে। আজকে সকালে আমজাদের বাজার গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। তবে শুনেছি, হার্ট এটাকে মারা গেছে। লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছেঠ। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২