মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ১:২৪ এএম |

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযানডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় সোমবার (২৬ অক্টোবর) মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে ওষুধ প্রয়োগ করা হয়।
অভিযানের আওতায় নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ী প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রিন রোডের উভয় পাশ, কালিয়াজুড়ী মাজার থেকে ছোটরা কবরস্থান পর্যন্ত রাস্তার পশ্চিম পাশ, ডিসি বাংলো রোড ও শহীদ শামসুল হক সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
১০ নম্বর ওয়ার্ডের ফয়জুন্নেছা স্কুলের সামনে থেকে তালপুকুর পাড়, ডা. যোবায়দা হান্নান গলি, তালপুকুরের পূর্ব পাড়, ঝাউতলা থেকে অমরদাশ পাড়া, ফয়জুন্নেছা ছাত্রীনিবাস ও দুর্গামন্দির এলাকায় অভিযান চালানো হয়।
এ ছাড়া ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, তৃপ্তি হোটেল গলি, ডা. পরিমলের গলি, মিডল্যান্ড হাসপাতাল গলি, ঈশ্বর পাঠশালা, সালাউদ্দিন মোড়, ইউসুফ স্কুল রোডের পশ্চিম পাশ, দারোগাবাড়ি ও মুন্সেফবাড়ি ব্রিজ পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালিত হয়।
১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া স্কুল রোড, এসবি আলী রোড, তামুকিয়া পাড়ার বাকি অংশ ও তেলিয়াপুকুর পাড় এলাকায়ও মশক নিধন করা হয়।
২১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর রেলগেট থেকে শাকতলা দক্ষিণ পাড়া, শাকতলা পশ্চিম পাড়া, রৌশনাবাদ হাউজিং এস্টেট ও শাকতলা কৃষি ব্যাংক গলিতে অভিযান পরিচালনা করা হয়।
এ ছাড়া ডিসি অফিস, এসপি অফিস, ডিসি বাংলো, ম্যাজিস্ট্রেট কলোনি, মডার্ন প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরপাড়া মডার্ন স্কুল ও দর্পণ মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্র এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২