গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টায় চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
