মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ১:০৭ এএম |

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযানডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে রোববার (২৫ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের আওতায় নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ী বড় পুকুরের পূর্ব ও উত্তর পাড়, কালিয়াজুড়ী মাজার রোড, জাকির মিয়ার গলি, খাদেম গলি, শহীদ মিনার এলাকা, কালিয়াজুড়ী প্রাথমিক বিদ্যালয়, রাজবাড়ী, বড়বাড়ী ও পশ্চিম কালিয়াজুড়ী এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের শিল্পী আসিফের গলি, হোমিওপ্যাথি কলেজ মোড়, রেয়াজউদ্দিন স্কুল রোড, পুরাতন চৌধুরীপাড়া রোড ও প্রধান ডাকঘর এলাকায় অভিযান চালানো হয়।
১০ নম্বর ওয়ার্ডের পুবালি চত্বর, লাকসাম রোড, রামঘাটলা, মদিনা মসজিদ রোড, শর্মা ম্যাটারনিটি, কর ভবন, গোমতী হাসপাতাল রোড, পুষ্পাঞ্জলি ভবন রোড, আইন কলেজ ও মডার্ন স্কুল এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
১১ নম্বর ওয়ার্ডের সোনালী ব্যাংকের পেছনের গলি, উজির দিঘীর পাড়, স্টেডিয়াম রোড, বধুয়া কমিউনিটি সেন্টার গলি, প্ল্যানেট এসআর গলি, রাজগঞ্জ মোড়, চায়না ডেন্টাল গলি, মনোহরপুর প্রাথমিক বিদ্যালয় রোড ও দেশওয়ালীপট্টি রোডেও অভিযান চালানো হয়।
১২ নম্বর ওয়ার্ডের তামুকিয়া পাড়ার একাংশ, নানুয়া দিঘীর পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাড়, কাশারিপট্টি মোড়, চকবাজার, মদিনা বাসস্ট্যান্ড ও পানির ট্যাংকি এলাকায় মশক নিধন করা হয়।
এ ছাড়া পদুয়ার বাজার বিশ্বরোড, সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় এলাকায়ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২