মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানমাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ৫ জন কারাগারে
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো মাদক মামলার আসামি মো. আনোয়ার হোসেন (৩৩), চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইয়াছিন মিয়া প্রকাশ সুজন (২০), জিআর পরোয়ানাভুক্ত আসামি হানু মিয়া (৩২) এবং মাদক সেবনের অপরাধে আটক এনামুল (৩২) ও মাহবুব আলম (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর বিকেলে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় হাফিজ মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ১০ বোতল স্কাফ সিরাপসহ মো. আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন উত্তর তেতাভূমি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
অন্যদিকে, একই দিনে থানার এসআই (নিঃ) রফিকুল ইসলাম অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলার (নম্বর-২৯, তারিখ-২২/১০/২০২৬) তদন্তে প্রাপ্ত আসামি মো. ইয়াছিন মিয়া প্রকাশ সুজনকে গ্রেফতার করেন। তিনি ষাইটশালা গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
শনিবার সকালে থানার এএসআই (নিঃ) মো. ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিদলাই এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি হানু মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার মালেক মেম্বারের ছেলে।
এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন, এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই (নিঃ) মো. ইমরান হোসেনের সমন্বয়ে গঠিত একটি দল মাদক সেবনের অভিযোগে সাহেবাবাদ এলাকার শহীদ মিয়ার ছেলে এনামুল এবং নাইঘর উত্তরপাড়ার মৃত কমলা বেগমের ছেলে মাহবুব আলমকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত সব আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২